প্রস্তুতি নিতে আবারও ইরানে ভলিবল দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৮, ১৭:০৩আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৭:০৩

বিমানবন্দরে ভলিবল দলের সেলফি জাতীয় ভলিবল দলের কোচ আলীপোর আরজি ইরানের মানুষ। দলের প্রস্তুতির জন্য তাই স্বদেশই তার পছন্দ। অবশ্য উন্নত অবকাঠামো আর সুযোগ-সুবিধাও ইরানকে বেছে নেওয়ার অন্যতম কারণ।

গত মার্চ-এপ্রিলে প্রায় তিন সপ্তাহের সফরে ইরান গিয়েছিল ভলিবল দল। শনিবার রাতে গেছে আবারও, আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এশিয়ান মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপের প্রস্তুতি নিতে। প্রতিযোগিতার ‘সি’ গ্রুপে বাংলাদেশ খেলবে ইরাক, উজবেকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ইরান থেকেই দল সরাসরি চলে যেতে পারে শ্রীলঙ্কায়।

ইরানের রাজধানী তেহরানে মাস খানেক থাকবে বাংলাদেশ দল, খেলবে ১৫/২০টি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচগুলোতে বাংলাদেশের প্রতিপক্ষ থাকতে পারে বিভিন্ন ক্লাব ও বিশ্ববিদ্যালয়।

ঢাকা ছাড়ার আগে অধিনায়ক হরষিৎ বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভালোভাবে অনুশীলনের জন্যই আমরা ইরান যাচ্ছি। সেখানে বেশ কয়েকটি শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলারও সুযোগ পাবো।’

শ্রীলঙ্কায় ভালো ফলের লক্ষ্যের কথা জানিয়ে তিনি আরও বলেছেন, ‘শ্রীলঙ্কায় শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হলেও আমাদের লক্ষ্য ফাইনাল। লক্ষ্য পূরণে কঠোর অনুশীলন করছি আমরা।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম