সেরা আউটসাইড স্পাইকার হয়েও হরষিতের আফসোস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৬

হরষিত (মাঝে) হয়েছেন সেরা আউটসাইড স্পাইকার ফাইনালের আশা নিয়ে এশিয়ান ভলিবল চ্যালেঞ্জ কাপ খেলতে শ্রীলঙ্কায় গিয়েছিল বাংলাদেশ। কিন্তু অতদূর যেতে পারেনি তারা। এমনকি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-০ সেটে হেরে চতুর্থ হতে হয়েছে আলীপোর আরজীর দলকে। দল তাদের প্রত্যাশিত সাফল্য না পেলেও হরষিত বিশ্বাস হয়েছেন সেরা আউটসাইড স্পাইকার। কিন্তু এতে মন ভরছে না অধিনায়কের।

নিজ দলকে শীর্ষে দেখতে না পেয়ে আফসোস থেকেই যাচ্ছে হরষিতের। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমাদের আশা ছিল অন্তত ফাইনালে খেলতে পারব। কিন্তু সেটা হলো কোথায়! তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তো শ্রীলঙ্কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই হলো না। আসলে ওই ম্যাচে দুইজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে ছিল, যে কারণে ভালো খেলা সম্ভব হয়নি। তবে সেরা আউটসাইড স্পাইকার হয়ে কিছুটা ভালো লাগছে।’

আগামী বছরের মার্চে নেপালে এসএ গেমসে এখন চোখ অধিনায়কের। হরষিত বললেন, ‘এখন এসএ গেমসের জন্য প্রস্তুতি নিতে হবে, যেন এবার ভালো করা যায়। আমাদের লক্ষ্য অন্তত ব্রোঞ্জ জেতা।’

শ্রীলঙ্কায় এই আসরে গ্রুপ পর্বে বাংলাদেশ ইরাকের কাছে ৩-২ সেটে হারলেও সংযুক্ত আরব আমিরাত ও মঙ্গোলিয়ার বিপক্ষে জেতে। কোয়ার্টার ফাইনালে হংকংকে ৩-০ সেটে হারানোর পর সেমিফাইনালে সৌদি আরবের কাছে ৩-১ সেটে হার মানে দল।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী