অর্থ সংকটে শুটিংয়ের ডেনিশ কোচের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৮, ১৮:৫৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৮:৫৭

বাংলাদেশের তিন শুটারের সঙ্গে ডেনিশ কোচ ক্লাভস ক্রিস্টেনসনের সেলফি ডেনমার্কের কোচ ক্লাভস ক্রিস্টেনসনের অধীনে বাংলাদেশের শুটারদের ভালোই সাফল্য। এ বছর অস্ট্রেলিয়ায় কমনওয়েল গেমসে রুপা জিতেছেন আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ, গত বছর জাপানে এশিয়ান এয়ারগান শুটিংয়ে অর্ণব সারারের প্রাপ্তিও রুপা। অথচ এমন সফল কোচকে ধরে রাখতে পারছে না শুটিং ফেডারেশন। কারণ অর্থ সংকট।

২০২০ টোকিও অলিম্পিককে সামনে রেখে দুই বছর আগে নিয়ে আসা হয়েছিল ক্রিস্টেনসনকে। কিন্তু সম্প্রতি আর্জেন্টিনায় অনুষ্ঠিত যুব অলিম্পিক গেমস শেষে তিনি ফিরে গেছেন ডেনমার্কে। তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি ফেডারেশন।

ক্রিস্টেনসনকে ছেড়ে দেওয়ার জন্য অর্থ সংকটকে দায়ী করলেন শুটিং ফেডারেশনের প্রধান পরিচালনা কর্মকর্তা মোস্তাক ওয়াইজ, ‘ক্লাভসের ২০২০ অলিম্পিক পর্যন্ত থাকার কথা ছিল। কিন্তু ইয়ুথ অলিম্পিকের পর তার রিনিউ ও রিভিউ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। মূলত ফান্ডের সংকটের কারণে চুক্তির মেয়াদ বাড়ানো হয়নি। ফান্ড সমস্যা দূর হলে আবার তাকে আনা হবে। আমরা ফান্ড সংগ্রহের চেষ্টা করছি।’

বাংলাদেশে প্রতিদিন ৩০০ ইউরো পেতেন ক্রিস্টেনসন। পাশাপাশি বেশ কিছু সুযোগ-সুবিধা দেওয়া হতো তাকে। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান