মালদ্বীপ থেকে সুখবর আনলেন হরষিৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৮, ২২:১৬আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ২২:১৬

হরষিৎ বিশ্বাস মালদ্বীপ ভলিবল লিগে প্রথমবার খেলে চমক দেখিয়েছেন বাংলাদেশের অধিনায়ক হরষিৎ বিশ্বাস। আগামী বছরও সেখানে খেলা নিশ্চিত করে এসেছেন তিনি।

গত ১৫ অক্টোবর মালদ্বীপের গুডিস স্পোর্টস ক্লাবে খেলতে যান বাংলাদেশের অন্যতম সেরা আউটসাইড স্পাইকার। সেখানে পাঁচটি ম্যাচ খেলেছেন। তার দল তিনটিতে জিতেছে, হেরেছে দুটিতে। হরষিৎ এরমধ্যে একটিতে হয়েছেন ম্যাচসেরা।

এই আসরে চ্যাম্পিয়ন হয়েছে মালদ্বীপের আর্মি দল। হরষিৎ এর পারফরম্যান্স দেখে বর্তমান চ্যাম্পিয়নরা আগামী বছরের জন্য তাকে খেলার আমন্ত্রণও দিয়ে রেখেছে।

হরষিৎ উচ্ছ্বসিত কন্ঠে তাই বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রথমবার দেশের বাইরে লিগ খেলতে অনেক ভালো লেগেছে। সেখানে নিজের সাধ্যমতো ভালো খেলার চেষ্টা করেছি। গতবার এই দলটি ছিল ষষ্ঠ। এবার হয়েছে তৃতীয়। আমার পারফরম্যান্স দেখে বর্তমান চ্যাম্পিয়ন আর্মি দল আগামী বছর আমাকে খেলতে বলে রেখেছে। পারিশ্রমিকও ভালো দেবে বলেছে। আসলে পুরো বিষয়টি নিয়ে আমি বেশ খুশি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী