ব্যাডমিন্টনে খেলোয়াড় সংকট!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৯, ২১:০৩আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:০৮

মালয়েশিয়ান কোচের অধীনে চলছে প্রশিক্ষণ সম্প্রতি ইয়োনেক্স-সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে বাংলাদেশ, জুনিয়র পর্যায়ে জিতেছে তিনটি সোনা। দলটির প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন অরবিন্দ ভার্মা।

এশিয়ান ব্যাডমিন্টন ফেডারেশন বা ব্যাডমিন্টন এশিয়ার আর্থিক অনুদানে তিন মাসের জন্য বাংলাদেশে আসা এই মালয়েশিয়ান কোচের মেয়াদ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন বিদেশি কোচের অধীনে প্রশিক্ষণ চালিয়ে নিতে চাইলেও সেই ইচ্ছায় বাদ সেধেছে খেলোয়াড় সংকট।

সোমবার শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। তবে ১৩ জনের মধ্যে যোগ দিয়েছেন মাত্র চারজন। ক্রীড়াঙ্গনে গুঞ্জন, শীতের সময় ‘খ্যাপ’ খেলার জন্য বাকিরা ক্যাম্পে যোগ দেননি।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার অবশ্য সরাসরি এ বিষয়ে কিছু বলতে চাননি। তার কথা, ‘নানা কারণে সব খেলোয়াড় ক্যাম্পে যোগ দেয়নি। আশা করি, সপ্তাহ খানেকের মধ্যে সবাইকে পাওয়া যাবে।’

শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে অরবিন্দ ভার্মা বলেছেন, ‘ক্যাম্পে সবাই যোগ না দিলেও আমি হতাশ নই। এবারের ক্যাম্পের মূল উদ্দেশ্য ভবিষ্যতের জন্য শাটলারদের প্রস্তুত রাখা। তবে দুই-তিন মাসে তাদের উন্নতি বোঝা যাবে না। পরিবর্তনের জন্য কমপক্ষে এক বছর প্রয়োজন।’

মালয়েশিয়ান কোচ আরও বলেছেন, ‘শুরুতে আমি ফিটনেসের ওপরে বেশি জোর দিচ্ছি। কারণ বছরের বড় একটা সময় খেলার বাইরে থাকায় খেলোয়াড়দের ফিটনেসে সমস্যা আছে।’

অবশ্য বাংলাদেশের শাটলারদের প্রতিভা নিয়ে কোনও সংশয় নেই তার, ‘খেলোয়াড়রা সবাই খুব প্রতিভাবান। ফেডারেশন আর পরিবারের সহযোগিতা পেলে তারা ভালো করবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম