মার্চে নয়, ডিসেম্বরে নেপালে এসএ গেমস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৯, ২১:২৫আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২১:৩১

এসএ গেমসের লোগো এ মাসেই নেপালের কাঠমান্ডু ও পোখরায় সাউথ এশিয়ান বা এসএ গেমস হওয়ার কথা ছিল। কিন্তু মার্চে প্রতিযোগিতা আয়োজন সম্ভব নয় নেপালের পক্ষে।

ত্রয়োদশ এসএ গেমসের আয়োজক পাল্টে যায়নি, তবে নেপালে ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’ হবে আগামী ডিসেম্বরে।

১ থেকে ১০ ডিসেম্বর দক্ষিণ এশিয়ার সেরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে ৭টি দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ ও স্বাগতিক নেপাল।  সর্বশেষ চারটি আসরে অংশ নিলেও নেপাল এসএ গেমসে নেই আফগানিস্তান।

রবিবার ব্যাংককে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার (ওসিএ) সভাশেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন, ‘সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ডিসেম্বরে হবে এসএ গেমস। আমরা আয়োজকদের পরিষ্কার জানিয়ে দিয়েছি, আবারও পেছালে বাংলাদেশ এসএ গেমসে অংশ নেবে না। কারণ, এসএ গেমসের পরেই বাংলাদেশ গেমস আয়োজন করতে হবে আমাদের।’

আর বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফখরুদ্দিন হায়দার  জানিয়েছেন, ‘এবারের এসএ গেমসে আফগানিস্তান অংশ নেবে না।’

২০১৬ সালে ভারতের শিলং-গৌহাটিতে অনুষ্ঠিত দ্বাদশ এসএ গেমসে চারটি সোনা জিতেছিল বাংলাদেশ। সাঁতারু মাহফুজা খাতুন শীলা দুটি এবং ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও শুটার শাকিল আহমেদ একটি করে শিরোপা উপহার দিয়েছিলেন দেশকে। 

নেপালে ২৭টি খেলায় লড়াই হবে। আর্চারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, সাইক্লিং, ফেন্সিং, ফুটবল, গলফ, হ্যান্ডবল, জুডো, কাবাডি, কারাতে, খোখো, প্যারাগ্লাইডিং, শুটিং, স্কোয়াশ, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ট্রায়াথলন, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি এবং উশুতে অংশ নেবেন প্রতিযোগীরা।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের