এবার স্পেশাল অলিম্পিক নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ১৮:২৫আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৮:৩৩

স্পেশাল অলিম্পিকের প্রতিযোগীদের সঙ্গে কোচ-কর্মকর্তারা স্পেশাল অলিম্পিকে নিয়মিত অংশ নেয় বাংলাদেশ, পদকও পায় প্রত্যেক প্রতিযোগিতায়। তবে ২০১৫ ও ২০১৮ সালে দুজন প্রতিযোগীর পালিয়ে যাওয়ার ঘটনা ভীষণ বিব্রত করেছিল সারা দেশকে। এবার তাই ভীষণ সতর্ক বাংলাদেশের স্পেশাল অলিম্পিক কমিটি।

আগামী ১৪ মার্চ সংযুক্ত আরব-আমিরাতের আবুধাবিতে শুরু হতে যাওয়া স্পেশাল অলিম্পিক বিশ্ব সামার গেমসে বাংলাদেশের ১০৩ জন প্রতিযোগী ৯টি খেলায় অংশ নিচ্ছে। এবার বিদেশের মাটিতে দেশের সম্মান অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর কর্মকর্তারা। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে সংবাদ সম্মেলনে স্পেশাল অলিম্পিক কমিটির ন্যাশনাল ডিরেক্টর ফারুকুল ইসলাম বলেছেন, ‘আবুধাবিতে আমরা আগের চেয়ে অনেক বেশি সতর্ক থাকবো। সেখানে চারজন খেলোয়াড়ের সঙ্গে একজন কোচ অথবা কর্মকর্তা থাকবেন। তারা খেলোয়াড়দের দেখে রাখবেন। খেলোয়াড়দের পাসপোর্ট সহ সব কাগজপত্র থাকবে আমাদের কাছে। তাই অঘটন ঘটার কোনও সুযোগ নেই।’

চার বছর আগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে ১৮টি সোনা জিতেছিল বাংলাদেশ। আবুধাবিতেও সাফল্য পেতে আশাবাদী বাংলাদেশ দলের হেড অব ডেলিগেশন নুরুল আলম, ‘প্রতিযোগিতায় অংশ নেওয়াই সবচেয়ে বড় কথা। আমরা চাই ছেলে-মেয়েদের যেন ঠিকমতো মানসিক বিকাশ হয়। পাশাপাশি পদক জয়ের আশা তো করছিই। আশা করি, ছেলে-মেয়েরা এবারও আমাদের হতাশ করবে না।’

আবুধাবিতে স্পেশাল অলিম্পিক দলের সহযোগী হিসেবে থাকছে কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের