বিপিজিএ ওপেনে চ্যাম্পিয়ন বাদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৯, ২১:২৭আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২১:২৭

বিপিজিএ ওপেন গলফ বিপিজিএ ওপেন গলফে চ্যাম্পিয়ন হয়েছেন বাদল হোসেন। এবারের প্রতিযোগিতায় চার রাউন্ডে পারের চেয়ে ১৯ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন সাভার গলফ ক্লাবের এই গলফার।

বুধবার পারের চেয়ে ১৪ শট কম খেলে রানার-আপ হয়েছেন কুর্মিটোলা গলফ ক্লাবের মোহাম্মদ নাজিম। আর পারের চেয়ে ১৩ শট কম খেলে তৃতীয় হয়েছেন একই ক্লাবের দুলাল হোসেন।

অন্যদিকে অ্যামেচার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ভাটিয়ারী গলফ অ্যান্ড ক্যান্ট্রি ক্লাবের আব্দুল কাদির। অ্যামেচার নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক গলফার সোনিয়া আক্তার।

সাভার গলফ ক্লাবে আজ (বুধবার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মো. শিব্বির রাহমেদ, পিএসসি, কমান্ডার ৮১ পদাতিক ব্রিগেড সাভার সেনানিবাস। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট এসএম নুরুল আলম রেজভী।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম