চেনা মাঠে সাফল্যের খোঁজে সিদ্দিকুর

তানজীম আহমেদ
০২ এপ্রিল ২০১৯, ২০:৩১আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২০:৩৬

বঙ্গবন্ধু কাপ গলফ জিততে মরিয়া সিদ্দিকুর কুর্মিটোলা গলফ কোর্সে মঙ্গলবার বিকেলে শেষ অনুশীলনটা করে নিলেন সিদ্দিকুর রহমান। এটা তার চিরচেনা মাঠ, এই মাঠেই বলবয় থেকে দেশসেরা গলফার হয়ে উঠেছেন তিনি। কিন্তু কুর্মিটোলায় আজও এশিয়ান ট্যুরের কোনও শিরোপা জিততে পারেননি। দুই বছর আগে বাংলাদেশ ওপেনের রানার্স-আপ ট্রফি তার সেরা সাফল্য এখানে। বুধবার শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু কাপ গলফ জিতে এশিয়ান ট্যুরের ব্যর্থতা ঘোচাতে চান সিদ্দিকুর।

এশিয়ান ট্যুরে তার প্রথম অংশগ্রহণ ২০০৯ সালে। সে বছরই ব্রুনেই ওপেনের শিরোপা জিতে সবাইকে চমকে দিয়েছিলেন। ২০১৩ সালে জিতে নেন হিরো ইন্ডিয়ান ওপেনের শিরোপা। কিন্তু তারপর থেকে এশিয়ান ট্যুরের ট্রফি যেন তার জন্য সোনার হরিণ!

কেন এই ব্যর্থতা? বাংলা ট্রিবিউনকে সিদ্দিকুর বলেছেন, ‘আসলে বিভিন্ন কারণে এশিয়ান ট্যুর জেতা হয়নি। অনেক সময় কাছাকাছি গিয়েও শিরোপা জিততে পারিনি। কখনও চাপের কারণে পিছিয়ে পড়েছি, নিজের সেরাটা দিতে পারিনি।’

সিদ্দিকুরের শিরোপার পথে বাধা হতে পারেন জানেওয়াত্তানন্দ (ডানে) আর কোকোসিনস্কি গত কয়েক বছরের ব্যর্থতা ভুলে এবার চিরচেনা মাঠে জ্বলে উঠতে তিনি মরিয়া, ‘কুর্মিটোলা আমার পরিচিতি মাঠ, এখানে খেলার আনন্দ অন্যরকম। অনেকদিন এশিয়ান ট্যুরের ট্রফি জিততে পারিনি। এবার চ্যাম্পিয়ন হতে চাই। আমি মানসিকভাবে উজ্জীবিত, ফিটনেসেও কোনও সমস্যা নেই। শিরোপা জিততে চেষ্টার কোনও ত্রুটি থাকবে না।’

দেশসেরা গলফারের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেন সুইডেনের ম্যালকম কোকোসিনস্কি এবং থাইল্যান্ডের জ্যাজ জানেওয়াত্তানন্দ। কোকোসিনস্কি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন, আর জানেওয়াত্তানন্দ ২০১৭ সালের চ্যাম্পিয়ন। সাড়ে তিন লাখ ডলারের বঙ্গবন্ধু কাপ শুরু হওয়ার আগের দিন তাই সিদ্দিকুরের কণ্ঠে সাবধানতা,  ‘এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া খুব কঠিন। কারণ বিদেশের বেশ কয়েকজন ভালো গলফার খেলবেন এবার। আমার সামনে তাই কঠিন চ্যালেঞ্জ।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম