বৃহস্পতিবার কু‌ড়িগ্রা‌মে শুরু হ‌চ্ছে জাতীয় সাইক্লিং

কু‌ড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি
১৭ এপ্রিল ২০১৯, ১৯:৩১আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৯:৩১

জাতীয় সাইক্লিং নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার থে‌কে কু‌ড়িগ্রা‌মে শুরু হচ্ছে তিন‌দিন ব্যাপী ৪০তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা। এদিন ভোর সা‌ড়ে ৫টায় জেলা শহ‌রের ত্রি‌মোহনী বাজার এলাকা থে‌কে এ প্রতিযোগিতার শুরু হবে।

অবশ্য প্র‌তি‌যোগিতার আনুষ্ঠা‌নিক উদ্বোধন হ‌বে বেলা ৩টায়। বাংলা‌দেশ সাইক্লিং ফেডা‌রেশ‌নের সভাপ‌তি শ‌ফিউল্লাহ আল মুল‌নি‌রের সভাপ‌তি‌ত্বে কু‌ড়িগ্রাম স্টে‌ডিয়া‌মে উদ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন। বি‌শেষ অতি‌থি হি‌সে‌বে থাক‌বেন পু‌লিশ সুপার মো. ‌মে‌হেদুল ক‌রিম।

বুধবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার হল রু‌মে এক সংবাদ স‌ম্মেল‌নে এসব তথ্য জানা‌ন বাংলা‌দেশ সাইক্লিং ফেডা‌রেশ‌নের সাধারণ সম্পাদক পার‌ভেজ হাসান। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন কু‌ড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ হাসান লোবান সহ বাংলা‌দেশ সাইক্লিং ফেডা‌রেশ‌ন ও কু‌ড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।

তিন দিনের এই প্রতিযোগিতায় দেশের ১৫টি জেলা ক্রীড়া সংস্থা ও ৬টি ক‌র্পো‌রেট দলসহ মোট ২১ দলের ২৫০ জন সাইক্লিস্ট অংশ নেবেন।

ত‌বে প্র‌তি‌যোগিতায় কু‌ড়িগ্রাম জেলা অংশ নি‌চ্ছে না। এবা‌রের সাইক্লিংয়ে ছেলে ও মেয়েদের ৯টি করে ইভেন্ট নি‌য়ে মোট ১৮টি ইভে‌ন্টে খেলা হবে। এর ম‌ধ্যে প্রথম দিনে মোট ৬টি ইভেন্ট হ‌বে। প্রতিযোগিতা শেষ হবে ২০ এপ্রিল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের