মানিকগঞ্জে ব্রহ্মপুত্র জোন কাবাডিতে ময়মনসিংহ চ্যাম্পিয়ন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৯, ২০:৩০আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২০:৪০

চ্যাম্পিয়ন ময়মনসিংহ মানিকগঞ্জে জাতীয় কাবাডির ব্রহ্মপুত্র জোনের ফাইনালে জিতেছে ময়মনসিংহ জেলা দল। শনিবার বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তারা টাঙ্গাইলকে ২৭ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ব্রহ্মপুত্র জোনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ৮টি দল অংশ নেয়।

খেলায় নির্ধারিত সময়ে ময়মনসিংহ ৫২ পয়েন্ট ও টাঙ্গাইল ২৫ পয়েন্ট পায়। ২৭ পয়েন্টের ব্যবধানে ময়মনসিংহ হয় চ্যাম্পিয়ন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, কাবাডি উপ কমিটির আহবায়ক কাজী এনায়েত হোসেন টিপু, সদস্য সচিব সেলিম পারভেজ ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী