বিশ্বকাপ বাছাই খেলতে জার্মানি গেলেন রোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০১৯, ১৮:০৭আপডেট : ৩০ জুন ২০১৯, ১৮:২২

রোমান সানা বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রথমবার পদক এনে দেওয়া রোমান সানা সকালে জার্মানির উদ্দেশে দেশ ছেড়েছেন। কঠিন হলেও এবার তার লক্ষ্য বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা লাভ করা। জার্মানিতে হবে বাছাইয়ের শেষ ধাপ।

দুই সপ্তাহ আগে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে দারুণ সাফল্য পান রোমান। প্রথমবার জেতেন ব্রোঞ্জ পদক। এই টুর্নামেন্টে সাফল্যের স্বীকৃতি হিসেবে পান সরাসরি টোকিও অলিম্পিকে খেলার টিকিট। এবার রোমান সানার নতুন মিশন বিশ্বকাপ আর্চারি, স্টেজ চার। জার্মানির এই আসরে অংশ নিতে রবিবার সকালে ঢাকা ছেড়েছেন ২৪ বছর বয়সী এই আর্চার।

শুধু রোমান সানা একাই নন, ১ থেকে ৭ জুলাইয়ের বাছাই পর্বে তার সঙ্গে থাকছেন বিউটি রায়। রিকার্ভ পুরুষ ও মেয়েদের এককের পাশাপাশি মিশ্র দ্বৈতে অংশ নেবেন দুই জন।

ঢাকা ছাড়ার আগে বাংলা ট্রিবিউনকে রোমান বলেছেন, ‘আমি পারফর‌ম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। তবে কোনও কথা দিতে পারছি না। শুধু নিজের খেলাটা খেলে যাবো। অনুশীলনে ভালো ফল হয়েছে। আশা করছি জার্মানিতে গিয়ে ভালো ফল করতে পারবো। বিশ্বকাপের মূল পর্বে খেলার লক্ষ্য থাকবে আমার।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান