এশিয়া কাপ আর্চারিতে রোমানের সোনা জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৬

রোমান সানা গত জুনে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন রোমান সানা। জায়গা করে নেন টোকিও অলিম্পিকেও। তিন মাস যেতে আরেকটি সাফল্য পেলেন এই তিরন্দাজ। এশিয়া কাপ র‌্যাংকিং প্রতিযোগিতার স্টেজ-৩ এ সোনা জিতেছেন তিনি।

ফিলিপাইনের ক্লার্ক সিটিতে শুক্রবার রিকার্ভ এককের ফাইনালে চীনের ঝেনকি শিকে ৭-৩ সেট পয়েন্টে হারালেন রোমান। প্রথম সেটটি ড্র হয় ২৮-২৮ স্কোরে। দ্বিতীয় সেটে অবশ্য রোমান হেরে যান ২৯-২৬ স্কোরে। পরের তিনটি সেট নিজের করে নেন, জেতেন ২৭-২৫, ২৮-২৫ ও ২৮-২৭ স্কোরে।

এর আগে সেমিফাইনালে রোমান হারান চীনের লা তাকে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে জেতেন মিয়ানমার ও থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে।

এককে সোনা আসলেও দলগত ইভেন্টে সোনা জিততে পারেনি বাংলাদেশ। রোমান, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলদের নিয়ে গড়া দলটি হেরেছে চীনের আর্চারদের কাছে। ৫-৩ সেট পয়েন্টে হেরে লাল-সবুজ দল পেয়েছে রুপা।

পদক এসেছে রিকার্ভ মিশ্র দ্বৈতেও। রোমান ও বিউটি রায় জুটি জিতেছে ব্রোঞ্জ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৫-১ সেট পয়েন্টে হারিয়েছে চাইনিজ তাইপেকে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ