নৌবাহিনী কাবাডিতে চ্যাম্পিয়ন কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৯, ২১:৫৩আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২১:৫৭

নৌবাহিনী কাবাডিতে চ্যাম্পিয়ন কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট দল নৌবাহিনী কাবাডি প্রতিযোগিতায় কমান্ডার খুলনা নেভাল এরিয়া দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট দল।

বানৌজা তিতুমীরের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার (১৬ অক্টোবর) খুলনা নৌঘাঁটির ক্রীড়া কমপ্লেক্সে চূড়ান্ত খেলায় কমান্ডার খুলনা নেভাল এরিয়া দলকে ৩৩-২৬ পয়েন্টে হারিয়েছে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট দল।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, নৌবাহিনীর ‘আন্তঃঘাঁটি জাহাজ কাবাডি প্রতিযোগিতা’র সমাপনী দিনে খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।

কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট দলের এম শফিকুল ইসলাম, এল/আরইএন অনবদ্য ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

গত ৯ অক্টোবর শুরু হওয়া আট দিনব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট নয়টি দল অংশগ্রহণ করেছিল।

/জেইউ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের