শেখ রাসেল ক্লাব টেনিসে বাংলাদেশের খেলোয়াড়দের দাপট

খুলনা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৯, ১১:০৫আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১১:০৮

খুলনায় শেখ রাসেল টেনিসের খেলা শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব টেনিসে বাংলাদেশের খেলোয়াড়দের দারুণ শুরু হয়েছে। খুলনায় বুধবার ছিল স্বাগতিকদের দাপট।

খুলনার ক্লাব মাঠে বাংলাদেশের ফারুক হোসেনের কাছে ২-১ সেটে হারেন ইরাকের বারাকাত মোহাম্মাদ আলী ধেয়াজেনি। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মিলন হোসেন ২-০ সেটে জেতেন ইরাকের সৈয়ধ আলী জসিম ওয়াউদের বিপক্ষে।

এই মাঠের শেষ ম্যাচে বাংলাদেশের রঞ্জন রামের কাছে ২-১ সেটে হারেন ইরাকের আল মায়াহি খাইরি হাশিম। শেখ রাসেল টেনিস কমপ্লেক্সের শেষ খেলায় বাংলাদেশের মো: দেলোয়ার হোসেইন হারান গ্রেট ব্রিটেনের আব্দুল রউফকে, ২-০ সেটে।

অবশ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের মাঠের দ্বিতীয় ম্যাচে ক্যামেরুনের মিকাইলু নাম্বার কাছে ২-০ সেটে হারেন বাংলাদেশের বিপ্লব বর্মন। অফিসার্স ক্লাবের তৃতীয় ম্যাচে বাংলাদেশের শাহরিয়ার মোর্ত্তজা আজিজ মাঠে উপস্থিত না হওয়ায় ইরাকের আল সায়েদী মুস্তফা ফয়সাল মাহমুদকে জয়ী ঘোষণা করা হয়।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের