এসএ গেমসে ডেপুটি শেফ দ্য মিশন এসপি জান্নাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৯, ২০:৫৮আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২১:০৯

এসপি জান্নাত আরা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার ও বাংলাদেশ জুডো ফেডারেশনের সহ-সভাপতি সৈয়দা জান্নাত আরা ১৩তম সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশ দলের ‘ডেপুটি শেফ দ্য মিশন’ হিসেবে মনোনীত হয়েছেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিশেষ পুলিশ সুপার জান্নাত আরাকে অভিনন্দন জানিয়ে অলিম্পিক অ্যাসোসিয়েশনের চিঠিতে বলা হয়, “বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ১৩তম সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে বাংলাদেশ দলের ‘ডেপুটি শেফ দ্য মিশন’ হিসেবে মনোনীত করা হয়েছে। যা আপনার ও আপনার প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গৌরবের ও সম্মানের।”

নেপালের কাঠমান্ডু ও পোখারা শহরে আগামী ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত হবে দক্ষিণ এশিয়ার এই শীর্ষ প্রতিযোগিতা। এইবার বাংলাদেশ থেকে ২৫টি ডিসিপ্লিনে খেলোয়াড় ও কর্মকর্তাসহ ৬৩০ জনের একটি দল অংশ নেবে।

/জেইউ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের