আর্চারিতে সোনালি সাফল্য বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ১১:০৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৬:০৬

আর্চারিতে পদক জয়ীরা। এসএ গেমসে আর্চারিতে ইতিহাস গড়লো বাংলাদেশ। প্রথমবারের মতো ১০টি ইভেন্টের সবকটিতে সোনা জিতে সবাইকে অবাক করে দিয়েছে। আগের দিন আর্চারিতে ৬টি ইভেন্টের সবকটিতে সোনা জিতেছিল বাংলাদেশ। সোমবারও দিনের বাকি চারটি ইভেন্টে এসেছে সোনার পদক।

নেপালের পোখারায় শুরু থেকে ছিল লাল-সবুজ প্রতিনিধিদের আধিপত্য। মেয়েদের কম্পাউন্ড এককে সোনা জিতেছেন সুমা বিশ্বাস। পদক জয়ের লড়াইয়ে তিনি হারিয়েছেন শ্রীলঙ্কান প্রতিযোগীকে। ছেলেদের কম্পাউন্ড এককের ফাইনালে ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন সোহেল রানা। মেয়েদের রিকার্ভ এককে সাফল্য ইতি খাতুনের। ফাইনালে ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে সোনার পদক জিতেছেন এই আর্চার।

ছেলেদের রিকার্ভ এককে আধিপত্য টোকিও অলিম্পিকে জায়গা করে নেওয়া রোমান সানার। ফাইনালে ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন রোমান। এ নিয়ে বাংলাদেশের ঝুলিতে জমা পড়লো ১৮টি সোনার পদক। ২০১০ সালের ঢাকা গেমসেও এসেছিল ১৮টি সোনা।

/টিএ/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী