এসএ গেমসে পদক জয়ীদের গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ২০:৩২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২২:৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি- ফোকাস বাংলা) ক্রীড়াপ্রেমী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক সুনাম রয়েছে। খেলাধুলায় বাংলাদেশের সাফল্য দেখলে আনন্দে মাতোয়ারা হন তিনি। এসএ গেমসে বাংলাদেশের সেরা সাফল্যেও উচ্ছ্বসিত দেশের সরকারপ্রধান। নেপালে পদক জয়ীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী, দাওয়াত দিলেন গণভবনে।

২০১০ সালের এসএ গেমসে ১৮টি সোনা ছিল এতদিন বাংলাদেশের সর্বোচ্চ প্রাপ্তি। এবার সেটাকে ছাড়িয়ে গেলো। নবম দিন শেষে ১৯টি সোনা জিতেছে বাংলাদেশ। এছাড়া তাদের ঝুলিতে রয়েছে ৩০টি রুপা ও ৭৩টি ব্রোঞ্জ। ক্রিকেটে সোনা জয়ের পর পুরো গেমসের পদক জয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সবাইকে (এসএ গেমসের পদকজয়ী) আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে আমি অত্যন্ত খুশি। ক্রিকেটার ও অ্যাথলেটসহ সবাইকে অভিনন্দন জানাচ্ছি। গণভবনে সবার দাওয়াত থাকলো।’
এবারের এসএ গেমসের পদক জয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার। গেমস শুরু হওয়ার আগে এ কথা জানিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একক ইভেন্টে সোনাজয়ী খেলোয়াড়কে দেওয়া হবে ৬ লাখ টাকা। রুপা ও ব্রোঞ্জ জয়ী পাবেন ৩ লাখ ও এক লাখ করে টাকা। অবশ্য দলীয় ইভেন্টে থাকছে ব্যবধান। এতে সোনাজয়ী দল পাবে এক লাখ টাকা। আর রুপা ও ব্রোঞ্জজয়ী দলকে দেওয়া হবে ৫০ হাজার ও ২৫ হাজার করে টাকা।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি