জাতীয় পুরুষ হ্যান্ডবলের উদ্বোধনী খেলায় যশোর-সুনামগঞ্জের ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৫, ১৯:০৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০০:৫৮

Opening Pic_02 বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শনিবার শুরু হয়েছে ২৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা।
শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় যশোর জেলা ১৬-১৬ গোলে সুনামগঞ্জ জেলার সঙ্গে ড্র করে। সকাল ৮টায় অনুষ্ঠিত দুটি খেলায় কুষ্টিয়া জেলা ২৬-১১ গোলে ঝালকাঠি জেলাকে এবং দিনাজপুর জেলা ২৭-১৫ গোলে পটুয়াখালী জেলাকে পরাজিত করে।
এছাড়া একই সময়ে অনুষ্ঠিত অন্য খেলায় বান্দরবান জেলা ২০-১৩ গোলে মাদারীপুর জেলাকে হারায়।
সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত তিনটি খেলায় নারায়ণগঞ্জ জেলা ১৮-১৬ গোলে ফেনী জেলাকে, জয়পুরহাট জেলা ১৮-১০ গোলে গোপালগঞ্জ জেলাকে এবং  চট্টগ্রাম জেলা ৩৮-১০ গোলে নওগাঁ জেলাকে হারিয়ে দেয়।।
সকাল ১১টার তিনটি খেলায় সুনামগঞ্জ জেলা ২৫-৬ গোলে বরিশাল জেলার বিপক্ষে, কুমিল্লা জেলা ২০-৯ গোলে জামালপুর জেলার বিরুদ্ধে ও পঞ্চগড় জেলা ৩০-১৪ গোলে নাটোর জেলার বিরুদ্ধে জয়লাভ করে। দুপুর ১টায়  মাদারীপুর জেলা ৩০-৬ গোলে সিলেট জেলাকে, পটুয়াখালী জেলা ১৮-১৭ গোলে ঝালকাঠী জেলাকে ও  কুষ্টিয়া জেলা ২৭-১৩ গোলে দিনাজপুর জেলাকে পরাজিত করে। দুপুর ৩টা ১৫মিনিটে দুটি খেলায় চুয়াডাঙ্গা জেলা ২৩-২১ গোলে গোপালগঞ্জ জেলাকে ও ময়মনসিংহ জেলা ১৮-১৩ গোলে নওগাঁ জেলাকে পরাজিত করে।     

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ.কে. এম. নূরুল ফজল বুলবুল-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক লি. ও বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের প্রাক্তন সহ-সভাপতি, প্রিন্সিপাল হামিদা আলী। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান মো. হাসান উল্লাহ খান রানা, ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সহকারী সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক ও সাংগঠনিক কমিটির সম্পাদক এস. এম. খালেকুজ্জামান এবং কার্যনির্বাহী সদস্য ও সাংগঠনিক কমিটির যুগ্ম-সম্পাদক সেলিম মিয়া বাবু।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের