কুল-বিএসপিএ বর্ষসেরার দৌড়ে সাকিব-রোমান-জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২০, ১৯:০২আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২০:১৯

মনোনীতদের নাম ঘোষণায় বিএসপিএর সংবাদ সম্মেলন এই বছরের ২৯ অক্টোবরের আগে মাঠে নামতে পারবেন না সাকিব আল হাসান। তবে আবারও মাতাতে পারেন কুল-বিএসপিএ অ্যাওয়ার্ডের মঞ্চ। ২০১৭ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ এবারও জায়গা পেয়েছেন তিনজনের সংক্ষিপ্ত তালিকায়। সাকিবের সঙ্গে ২০১৯ সালের বর্ষসেরা হওয়ার দৌড়ে আছেন আর্চার রোমান সানা ও ফুটবলার জামাল ভূঁইয়া।

দর্শক ভোটে জনপ্রিয় ক্রীড়াবিদের (পপুলার চয়েজ অ্যাওয়ার্ড) তালিকাতেও আছেন সাকিব, রোমান ও জামাল। সেখানে তাদের সঙ্গে লড়বেন কারাতেকা মারজান আক্তার প্রিয়া, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও ফেন্সিং খেলোয়াড় ফাতেমা মুজিব।

পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের ভোটিং প্রক্রিয়া আগামী ১০ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে। বিএসপিএ’র অফিসিয়াল ওয়েবসাইটে (www.bspa.com.bd) ঢুকে ভোট দেওয়া যাবে।

এই দুই বিভাগের বিজয়ীর নাম আগামী ২৪ জানুয়ারি হোটেল সোনারগাঁওয়ে জমকালো আয়োজনের মাধ্যমে ঘোষণা করা হবে। এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৬ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে।

আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিএসপিএর সভাপতি মোস্তফা মামুন বলেছেন, ‘এই বছর এসএ গেমসে আমরা সাফল্য পেয়েছি। এছাড়া অন্য ডিসিপ্লিনে সাফল্য আছে। সবকিছু বিবেচনা করেই খেলোয়াড়, কোচ ও সংগঠকদের মনোনীত করা হয়েছে।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তৃতীয়তলার সম্মেলন কক্ষে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার, মার্কেটিং ফজল মাহমুদ রনি, কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০১৯ অনুষ্ঠান আয়োজক কমিটির চেয়ারম্যান মো. হাসান উল্লাহ খান রানা, খেলোয়াড় যাচাই-বাছাই উপ-কমিটির সভাপতি তালহা বিন নজরুল। 

পূর্নাঙ্গ মনোনয়ন তালিকা- 

বর্ষসেরা ক্রীড়াবিদ: সাকিব আল হাসান (ক্রিকেট), রোমান সানা (আর্চারি) ও জামাল ভূঁইয়া (ফুটবল)।

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: সাকিব আল হাসান (ক্রিকেট), রোমান সানা (আর্চারি), জামাল ভূঁইয়া (ফুটবল), মারজান আক্তার প্রিয়া (কারাতে), মাবিয়া আক্তার সীমান্ত (ভারোত্তোলন) ও ফাতেমা মুজিব (ফেন্সিং)। 

বিভিন্ন খেলায় বর্ষসেরা: ক্রিকেটার সাকিব আল হাসান, ফুটবলার জামাল ভুঁইয়া, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, আর্চার রোমান সানা, কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা, তায়কোয়ান্দো দীপু চাকমা, ফেন্সিংয়ে ফাতেমা মুজিব।

বর্ষসেরা কোচ: আর্চারির জার্মান মার্টিন ফ্রেডরিক।

বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ: আর্চার ইতি খাতুন।

তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব: রফিকউল্ল্যাহ আখতার মিলন (অ্যাথলেটিক কোচ এবং সংগঠন, নোয়াখালী) ও তাজুল ইসলাম (ফুটবল কোচ, ঠাকুরগাঁও)।

বিশেষ সম্মাননা: আব্দুল জলিল (সাবেক কাবাডি খেলোয়াড় ও কোচ)।

বর্ষসেরা সংগঠক: কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল (সাধারণ সম্পাদক, বাংলাদেশ আরচারি ফেডারেশন)।

বর্ষসেরা পৃষ্ঠপোষক: সিটি গ্রুপ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের