ফেডারেশন কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৫, ২০:১১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০৪:১০

TTT ১৫টি দলের প্রায় শতাধিক খেলোয়াড়দের অংশগ্রহণে পল্টন ময়দানের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আজ শুরু হয়েছে আড়ং ডেইরি ফেডারেশন কাপ (র‌্যাংকিং) টেবিল টেনিস টুর্নামেন্ট।
প্রথম দিনের পুরুষ দলগত খেলায় পাললিক ৩-০ সেটে বাগেরহাটকে, টিটি একাডেমি একই ব্যবধানে চট্টগ্রাম জেলাকে, জাতীয় দলের তারকা খেলোয়াড়দের সমন্বয়ে গড়া এএনএইচ ৩-০ সেটে স্ট্রাইড স্কুলকে এবং বাংলাদেশ সেনাবাহিনী ৩-০ সেটে নড়াইলকে হারায়।
মহিলা দলগতে সেনাবাহিনী ৩-০ সেটে স্ট্রাইড স্কুলকে, ঢাকা একই ব্যবধানে পটুয়াখালীকে এবং স্ট্রাইড স্কুল লাল দল ৩-০ সেটে হারায় বাগেরহাটকে।
বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্র্যাক এন্টারপ্রাইজের এজিএম (মার্কেটিং) সুরাইয়া সিদ্দিকা। এই সময় টুর্নামেন্টের সেরা অর্গানাইজ দল, সেরা পুরুষ ও মহিলা খেলোয়াড়দের আড়ং ডেইরির পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদানের ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রীর সাবেক মূখ্যসচিব ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি মো. আবদুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম ও শামসুল আলম আনু এবং সাধারণ সম্পাদক খোন্দকার হাসান মুনীর প্রমুখ উপস্থিত ছিলেন।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে