চীনের খেলাতেও করোনাভাইরাস-আতঙ্ক, যাচ্ছেন না বাংলাদেশের অ্যাথলেটরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২০, ২০:২৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২০:৩৭

চীনের খেলাতেও করোনাভাইরাস-আতঙ্ক, যাচ্ছেন না বাংলাদেশের অ্যাথলেটরা সারা বিশ্ব এখন কাঁপছে করোনাভাইরাস আতঙ্কে। এ পর্যন্ত বিশ্বব্যাপী ১৩২ জনের মৃত্যু ঘটেছে করোনার কারণে। বেশির ভাগ মৃত্যুরই খবর এসেছে চীন থেকে। চীনেরই উহান অঞ্চলে এই ভাইরাসের উৎপত্তি। আর এই চীনেরই হাংজুতে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়ান ইনডোর প্রতিযোগিতা। কিন্তু করোনাভাইরাসের কারণে এই প্রতিযোগিতাই বাতিল করে দিয়েছে এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন।

এশিয়ান ইনডোর তো বাতিল হয়ে গেছে। কারোনাভাইরাসের প্রাদুর্ভাব চলতে থাকলে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস বাতিল হয়ে যেতে পারে। কারণ সেটিও হওয়ার কথা চীনে, চীনেরই পূর্বাঞ্চলীয় শহর নানজিংয়ে, মার্চের ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত। তবে বাতিল হওয়ার আর অপেক্ষায় থাকেনি সতর্ক বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। তারা আগেই জানিয়ে দিয়েছে যে এই প্রতিযোগিতাতে বাংলাদেশের কোনো অ্যাথলেট অংশ নেবেন না।  

দুটি প্রতিযোগিতাতেই ৬ জন করে অ্যাথলেটের যাওয়ার কথা ছিল। ইসমাইল-জহির রায়হানারা সেভাবেই প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু করোনাভাইরাসের কথা চিন্তা করে ফেডারেশন অ্যাথলেটদের নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না। তাই দল পাঠানো হচ্ছে না।

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বলেছেন, ‘চীনের যা পরিস্থিতি তাতে আমরা দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। এশিয়ান ইনডোর তো বাতিল ঘোষণা হয়েছে। সেখানে তো এমনিতেই যাওয়া হচ্ছে না। আর মার্চের বিশ্ব আসর হলেও আমরা দল পাঠাবো না। আমরা অ্যাথলেটদের নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী