প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ: শীর্ষে শেখ রাসেল ও নৌবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৫, ২০:১৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৩:২২

chess pix(1) ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের পঞ্চম রাউন্ড শেষে ৪ খেলায় ৭ পয়েন্ট করে নিয়ে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী দাবা দল ও বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দল যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।
গোল্ডেন স্পোর্টিং ক্লাব ৫ খেলায় ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব ৫ খেলায় ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ারের অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশ নৌবাহিনী দাবা দল ৩.৫-০.৫ পয়েন্টে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে ও নৌবাহিনী জুনিয়র দাবা দল ৩-১ পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে পরাজিত করে। শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের এ রাউন্ড বিরতি ছিল। নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান যথাক্রমে সোনালী ব্যাংকের দেওয়ান শহিদুল আমিন, মো. আবু হানিফ ও আবজিদ রহমানকে পরাজিত করেন। সোনালী ব্যাংকের মতিউর রহমান মামুন নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদের সঙ্গে ড্র করেন। নৌবাহিনী জুনিয়র দাবা দলের পক্ষে ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ ও মো. শরীফ হোসেন যথাক্রমে লিওনাইনের মো. খোরশেদ আলম, কুতুবউদ্দিন এবং ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেককে পরাজিত করেন। লিওনাইনের শামসুল কবীর চৌধুরী নৌবাহিনী জুনিয়র দলের ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামকে পরাজিত করেন।
গোল্ডেন স্পোটির্ং ক্লাব ৪-০ পয়েন্টে প্রিতম-প্রিজম চেস ক্লাব নারায়ণগঞ্জকে পরাজিত করে। গোল্ডেন স্পোটির্ংয়ের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, প্রান্তিক রায়, ফিদে মাস্টার দেবরাজ চ্যটার্জী ও শ্রুজিৎ পল যথাক্রমে প্রিতম-প্রিজম চেসের শাহনাজ মোহাম্মদ ফারুক, মোকাদ্দেসুর রহমান খান, অনতা চৌধুরী ও মোহাম্মদ ইব্রাহীম হোসেনকে পরাজিত করেন। তিতাস ক্লাব দাবা দল ৩.৫-০.৫ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে পরাজিত করে। তিতাসের পক্ষে ফিদে মাস্টার রেজাউল হক, রাজদীপ সরকার ও মহিলা আন্তর্জাতিক মাস্টার সাহেলী বড়ুয়া ধর যথাক্রমে সুলতানা কামাল পাঠাগারের সুজন, মাসুসদুর রহমান বারী ও দেওয়ান মো. রিয়াদকে পরাজিত করেন। সুলতানা কামাল পাঠাগারের এম এম জহিরুল ইসলাম তিতাসের ফিদে মাস্টার মো. সাইফ উদ্দীনের সঙ্গে ড্র করেন।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী