বঙ্গবন্ধু কাপ গলফ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২০, ২২:০৭আপডেট : ০৯ মার্চ ২০২০, ২২:১৪

বাংলাদেশ গলফার সিদ্দিকুর রহমান বঙ্গবন্ধু কাপ ওপেন গলফ আগামী ২৫ থেকে ২৮ মার্চ ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে হওয়ার কথা ছিল। সেখানে ঘরের কোর্সে সিদ্দিকুর-জামালদের আরও একটি পরীক্ষা হতো তাতে। এশিয়ান ট্যুরের এই গলফ প্রতিযোগিতা করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেল।

ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার একদিন পরই এশিয়ান ট্যুরের আয়োজক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। ৪ লাখ ইউএস ডলারের এই টুর্নামেন্ট এবারের মুজিববর্ষের ক্রীড়াপঞ্জীতে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ গলফ ফেডারেশন।

এশিয়ান ট্যুরের কমিশনার ও প্রধান নির্বাহী চো মিন থানত টুর্নামেন্টের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ঢাকায় সম্প্রতি কোভিড-১৯ আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এই ভাইরাস যাতে ছড়িয়ে যেতে না পারে এজন্য সে দেশে ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৈশ্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের অনুরোধের প্রেক্ষিতে সব খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফের স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা এই টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’ 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম