বিওএর কোর্স পরিচালক সামসুল ইসলাম আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২০, ২১:৪৮আপডেট : ০৫ মে ২০২০, ২১:৫১

বিওএর কোর্স পরিচালক সামসুল ইসলাম আর নেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) জাতীয় কোর্স পরিচালক ও প্রাক্তন কোষাধ্যক্ষ এএইচএম সামসুল ইসলাম মন্ডল আর নেই। আজ (মঙ্গলবার) সকালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫। কুড়িগ্রামের নিজ বাড়িতে তাকে দাফন করা হয়েছে।

সামসুল ইসলাম ১৯৯৬ সাল থেকে বিওএর জাতীয় কোর্সের পরিচালক হিসেবে কাজ করে যাচ্ছিলেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দীর্ঘদিন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব, ইরাকে বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব হিসেবে কাজ করেছেন। সর্বশেষ ব্যুরো অব ম্যান পাওয়ার বিভাগের মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিওএর সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের