জার্মানিতে আটকা পড়া রাজীবের দেশে ফেরার অপেক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২০, ২০:৫৩আপডেট : ০৬ মে ২০২০, ২১:০০

গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব জার্মানির মেইঞ্জ শহরে আটকা পড়েছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। সেখানে খেলতে গিয়ে করোনা পরিস্থিতির কারণে আর দেশে ফেরা হয়নি তার।

জার্মানিতে বোনের বাসায় আছেন এই গ্র্যান্ডমাস্টার। তবে বেশ কিছুদিন ‘ঘরবন্দি’ থাকায় রাজীবের কিছুটা দমবন্ধ অবস্থা। ভিসার মেয়াদ বাড়ায় সেখানে থাকতে পারবেন আরও কিছু দিন, কিন্তু তার মন পড়ে আছে দেশে।

২০ দিনের জায়গায় দুই মাস ধরে জার্মানিতে আছেন রাজীব। তাই দেশে ফিরতে তিনি ব্যাকুল, ‘মেইঞ্জে আমার বোনের বাসা আছি। ইচ্ছা ছিল ২০ দিন থেকে দেশে ফিরব। মার্চের শেষ সপ্তাহে ফিরে বাংলাদেশ গেমস খেলার পরিকল্পনা ছিল। কিন্তু করোনার কারণে সব ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় আটকে গেলাম। সব খেলাও বন্ধ হয়ে গেল। ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছিল।’

কথাগুলো শেষ করেই রাজীব আবার বলতে শুরু করলেন, ‘তবে জার্মান সরকার আরও কিছুদিন থাকার অনুমতি দিয়েছে। তবে আসলে এখন আর এখানে ভালো লাগছে না। অপেক্ষায় আছি কবে দেশে নিজের পরিবেশে ফিরতে পারব।’

করোনার কারণে বিশ্বের প্রায় সব দেশে খেলা বন্ধ। বেশিরভাগ ক্রীড়াবিদকেই ঘরে অলস সময় কাটাতে হচ্ছে। দাবাড়ুদের কাছে অবশ্য ‘হোম কোয়ারেন্টিন’ বিষয়টা নতুন কিছু নয়। রাজীব বললেন, ‘আসলে দাবা খেলোয়াড়দের জন্য ঘরবন্দি থাকাটা অন্যদের চেয়ে সহজ। কারণ আমরা এর সঙ্গে অভ্যস্থ। আর জার্মানিতে হোম কোয়ারেন্টিনে বেশিরভাগ সময় দাবা নিয়েই কাটছে। অনলাইনে অনুশীলন করছি, দাবা সম্পর্কিত অনেক জার্নাল পড়ছি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী