রোমান সানারা করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২০, ২১:০৫আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:০৬

আর্চারি ক্যাম্পের সবাই করোনা পরীক্ষায় উতরে গেছেন স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল (বুধবার) থেকে আর্চারি দলের আবাসিক ক্যাম্প শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে আর্চাররা টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে পৌঁছেছেন। অনুশীলন শুরুর আগে স্বস্তির বাতাস বইছে আর্চারি ক্যাম্পে। জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক ও রোমান সানাসহ ১৭ জনের হয়েছে করোনা পরীক্ষা। সবারই নেগেটিভ এসেছে।

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন চপল বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিষয়টি, ‘আপাতত সবাই করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। এখন আমাদের অনুশীলন শুরু করতে কোনও সমস্যা নেই। একটু চিন্তায় ছিলাম, কী হয়। শেষ পর্যন্ত ভালো খবরই পেয়েছি আমরা।’

আর্চারির ‘পোস্টার বয়’ রোমান আগেই বলে রেখেছেন, ‘অনেকদিন পর ক্যাম্পে ফিরে ভালো লাগছে। অনুশীলনে মনোযোগ দিতে চাই। সব রকমের স্বাস্থ্যবিধি মেনেই আমরা অনুশীলন করবো।’

আর্চারি ক্যাম্পে যোগ দেওয়া সবারই করোনা পরীক্ষা হবে। সেই ধারাবাহিকতায় আগামী ২৩ আগস্ট দ্বিতীয় ধাপে মেয়েদের রিকার্ভ ইভেন্টে চারজন ও ৩০ আগস্ট তৃতীয় ধাপে কম্পাউন্ড ইভেন্টের ছয়জন আর্চারের পরীক্ষা হবে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
বাল্যবিবাহ: আইনে কী আছে শাস্তির ব্যবস্থা
বাল্যবিবাহ: আইনে কী আছে শাস্তির ব্যবস্থা
প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা