ব্যাডমিন্টন খেলতে খেলতে ক্রীড়া সাংবাদিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২০, ২৩:১৯আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২৩:২৬

খেলতে খেলতেই চলে গেলেন মোস্তাক আহমেদ খান বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। ব্যাডমিন্টন এককের পর দ্বৈতে অংশ নিয়েছিলেন ক্রীড়া সাংবাদিক মোস্তাক আহমেদ খান। কিন্তু খেলতে খেলতেই এই ৫৫ বছর বয়সী ক্রীড়া সাংবাদিক মৃত্যুর কোলে ঢলে পড়লেন! আজ (মঙ্গলবার) শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে সেমিতে খেলার এক পর্যায়ে হঠাৎ করে বুকে হাত দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়েন তিনি। সতীর্থরা তাকে সঙ্গে সঙ্গে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ীর ছনটেল জামে মসজিদে জানাজা শেষে কুমিল্লার মুরাদনগরে মোস্তাকের দাফন হওয়ার কথা। তার মৃত্যুতে ক্রীড়া সাংবাদিকদের দুই সংগঠন বিএসপিএ ও বিএসজেএ (বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন) ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ শোক জানিয়েছে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন।

খেলাধুলা নিয়ে যে কোনও আয়োজনে মোস্তাক থাকতেন অগ্রভাগে। এবারের বিএসপিএ স্পোর্টস কার্নিভালেও আগের মতোই নাম লিখিয়েছিলেন তিনি। কিন্তু খেলা চলার সময়ই মোস্তাক চিরতরে ছেড়ে গেলেন সবাইকে।

অনলাইন পোর্টাল বিডিস্পোর্টস টোয়েন্টিফোর ডটকমে সবশেষ কর্মরত ছিলেন মোস্তাক। অনেকদিন ধরেই তিনি সংবাদপত্র জগতে। দৈনিক বাংলা দিয়ে শুরু, এরপর নয়াদিগন্তসহ বিভিন্ন অনলাইনে কাজ করেছেন। ক্রীড়াঙ্গনের ভীষণ পরিচিতমুখ ছিলেন তিনি। সদালাপি হিসেবেও সবার কাছে প্রিয় ছিলেন এই বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে