শরীরগঠন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৮:৫১

শরীরগঠন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু মঙ্গলবার বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের আয়োজনে তিনদিন ব্যাপী জাতীয় ২৭তম সিনিয়র এবং ১২তম মাস্টার শরীরগঠন প্রতিযোগিতার প্রিজাজিং পর্ব শেষ হয়েছে আজ সোমবার।

সিনিয়র বিভাগে ৭টি ওজন শ্রেণি এবং মাস্টার বিভাগ থেকে সেরা ৬জন করে প্রতিযোগী চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়েছে। বাছাইকৃত সেরা ৬জন আগামীকাল মঙ্গলবার অংশ নেবেন চূড়ান্ত পর্বে। বিকেল ৪টা থেকে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শুরু হবে।

সোমবার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অবঃ) মো. সুবিদ আলী ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অতিরিক্ত পরিচালক জনাব এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। এতে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ মো. নজরুল ইসলাম প্রমুখ।

এবারের প্রতিযোগিতায় আর্থিক সহযোগিতা করছে ওয়ালটন, ইটনা গ্রুপ, নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টের শেপ-আপ, মাল্টি স্পোর্টস, জিএনসি লাইভ ওয়েল, মাল্টিট্রেড ইন্টারপ্রাইজ লি. ও আব্দুল মোনেম লিমিটেড।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের