আর্থিক অনুদান পেলেন করোনায় ক্ষতিগ্রস্ত শেরপুরের ক্রীড়াবিদরা

শেরপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২০, ২১:২২আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২১:২২

আর্থিক অনুদান পেলেন করোনায় ক্ষতিগ্রস্ত শেরপুরের ক্রীড়াবিদরা করোনাভাইরাস প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত শেরপুরের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদ হতে প্রাপ্ত আর্থিক অনুদান ৪৫ জনকে দেওয়া হয়েছে, প্রত্যেককে পেয়েছেন ৭ হাজার টাকা করে।

আজ (বুধবার) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেরপুর জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়াসংশ্লিষ্টদের হাতে অনুদান তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। পাশে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালিউল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, ক্রীড়া সংগঠক খোরশেদ আলম, তৌহিদুর রহমান পাপ্পু।

আর্থিক অনুদান পেয়ে নালিতাবাড়ীর ফুটবল রেফারি মঞ্জুরুল আহসান মঞ্জু ও ক্রিকেটার সাইফ হোসেন শোভন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তারা জানিয়েছেন, সরকার এই দুঃসময়ে ক্রীড়াঙ্গনের মানুষের পাশে দাঁড়িয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। করোনার কারণে খেলাধুলা বন্ধ থাকায় খেলোয়াড় এবং ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত অনেকের আয়-উপার্জন বন্ধ হয়ে যায়। এতে অনেকেই মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন। এমন অবস্থায় সরকার অন্যান্য সেক্টরের মতো ক্রীড়াঙ্গনের দিকেও সহায়তার হাত বাড়িয়ে আমাদের মনে সাহস জুগিয়েছে। এজন্য আমরা সরকার এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী