৯ বছর পর শিরোপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২০, ২২:২৮আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২২:২৯

মুজিববর্ষ কাবাডির চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ভিডিপি ২০১১ সালে সবশেষ জাতীয় মহিলা কাবাডির শিরোপা জিতেছিল বাংলাদেশ আনসার ও ভিডিপি। ৯ বছর পর আবারও তারা ট্রফি জয়ের স্বাদ পেলো। মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে আজ (বুধবার) আনসার ২২-১৬ পয়েন্টে হারায় পুলিশ দলকে।

প্রথমার্ধে বিজয়ী দল ১০-৮ পয়েন্টে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে পুলিশ দল ঘুরে দাঁড়িয়ে এক পর্যায়ে ১৩-১২ পয়েন্টে এগিয়ে গেলেও সেই ছন্দ ধরে রাখতে পারেনি।

এর আগে সেমিফাইনালে আনসার ৫৮-৮ পয়েন্টে ফরিদপুরকে ও পুলিশ ৩৮-১৪ পয়েন্টে ঝিনাইদহকে হারিয়েছিল। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় পুলিশের বৃষ্টি, আর ফাইনালসেরা হয়েছেন আনসারের স্মৃতি।

ফাইনাল শেষে কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যারের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কৃত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে