শেখ জামালের নামে টেনিস কমপ্লেক্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২১, ১৬:৩৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৬:৪৭

টেনিস ফেডারেশনের অন্যতম ভেন্যু হিসেবে পরিচিত ঢাকার রমনা টেনিস কমপ্লেক্স। এখন থেকে এই কমপ্লেক্সটি পরিচিতি পাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের নামে। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

সোমবার লেফটেন্যান্ট শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের নামকরণ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গণমাধ্যমে বলেছেন, ‘বঙ্গবন্ধুর পরিবারের প্রতিটি সদস্যই দেশের ক্রীড়াঙ্গনে এক একটি আলোকবর্তিকা। স্বাধীনতার পর দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শহীদ শেখ জামালের অবদান সূর্যের আলোর ন্যায় দীপ্তমান। তিনি নিজেও একজন সফল টেনিস খেলোয়াড় ছিলেন।’

এর পরেই তিনি যোগ করেছেন, ‘আমরা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের প্রতি শ্রদ্ধা জানাতে ও ক্রীড়াঙ্গনে তার অবদানকে চিরস্মরণীয় করে রাখতে জাতীয় টেনিস কমপ্লেক্সকে লেফটেন্যান্ট শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স হিসেবে নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

এরইমধ্যে টেনিস কমপ্লেক্সটি আধুনিকায়ন করতে আটটি নতুন কোর্ট ফ্ল্যাডলাইট স্থাপন করা হয়েছে। এছাড়া জিমনেশিয়াম নির্মাণ, প্রধান ফটক সংস্কার ও আধুনিকায়ন, আবাসিক সুবিধাসহ মিডিয়া সেন্টার নির্মাণ, বিদ্যমান ভবনগুলোর প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের কাজও শেষ হয়েছে।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের