বিজয় দিবস কুস্তিতে বিজিবি ও সেনাবহিনীর শিরোপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৬, ১৯:১৩আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ১৯:১৪

বাংলাদেশ রেসলিং ফেডারেশনের ব্যস্থাপনায় অনুষ্ঠিত ওয়ালটন বিজয় দিবস প্রতিযোগীতার পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ ও মহিলা বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে।  বিজয় দিবস কুস্তিতে বিজিবি ও সেনাবহিনীর শিরোপা

শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ নিয়ে চ্যাম্পিয়ন হয়। আর বাংলাদেশ সেনাবাহিনী ২টি স্বর্ণ ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ রার্নাস-আপ হয়। তৃতীয় হয়েছে বাংলাদেশ আনসার।

মহিলা বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ নিয়ে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ আনসার ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ রার্নাস-আপ হয়। তৃতীয় স্থান অধিকার করে বাংলাদেশ পুলিশ।

প্রতিযোগিতায়, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসারের ১২৮ জন নারী ও পুরুষ কুস্তিগীর অংশ নেন। যার মধ্যে ৬৪ জন পুুরুষ ও ৬৪ জন মহিলা কুস্তিগীর ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর, এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিক আল-মামুন, ডেপুটি ডিরেক্টর, ওয়ালটন গ্রুপ। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ প্রমুখ।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী