এশিয়ান শুটিংয়ে ২২তম বাংলাদেশের শাকিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২১, ২১:৪১আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২১:৪১

একেক সময় একেক স্কোর হচ্ছে দেশসেরা অন্যতম শুটার শাকিল আহমেদের। এই তো গত নভেম্বরে ইন্দোনেশিয়া ওপেনে এয়ার পিস্তল ইভেন্টে ৫৭৮ স্কোর করে রুপা জিতেছিলেন। এবার প্রথমবারের মতো এশিয়ান অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপে ৫৬৬ স্কোর গড়ে হয়েছেন ২২তম। অথচ এই ইভেন্টে ভারতের সৌরভ চৌধুরী ৫৮৮ স্কোর করে জিতেছেন সোনা। রুপা জিতেছে ইরান ও ব্রোঞ্জ ভারতের এক শুটার।

পদক জিততে না পারলেও শাকিল এই স্কোরে মোটেও হতাশ নন। বাংলা ট্রিবিউনকে কমনওয়েলথ গেমসে রুপা জয়ী এই শুটার বলেছেন, 'আসলে এই স্কোর গড়ে পদক জয়ের আশা করিনি। যদি ৫৭০ এর ওপর স্কোর নেওয়া যেতো, তাহলে হয়তো কিছুটা সম্ভাবনা থাকতো। তার পরেও আমি হতাশ নই। পিস্তল ইভেন্টে অনলাইন প্রতিযোগিতায় এমনটি হয়ে থাকে। সামনের দিকে আশা করছি ভালো হবে।'

তবে এই প্রতিযোগিতায় শাকিল কিছুটা চাপও অনুভব করেছিলেন। যার প্রভাব পড়েছে ফলাফলে, 'খেলার সময় চাপটা একটু বেশি নিয়ে ফেলেছিলাম। এছাড়া হাতের আঙুলও পিস্তলের সঙ্গে ঠিকমতো খাপ খাইয়ে নিতে কষ্ট হয়েছে। যার কারণে স্কোরও একটু কমেছে।'

শাকিল ছাড়াও মেয়েদের মধ্যে আরদিনা ফেরদৌস ৫৬২ স্কোর করে ১৭তম হয়েছেন। এই ইভেন্টে ইরানের রোস্তামিয়ান হানিয়ে ৫৮০ স্কোর করে জিতেছেন সোনা। ভারত রুপা ও ইরানের অন্য প্রতিযোগী জিতেছেন ব্রোঞ্জ। কাল শনিবার এয়ার রাইফেল ইভেন্টে আব্দুল্লাহ হেল বাকীসহ অন্যরা লড়াই করবেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম