করোনাভাইরাসের প্রভাবে গত বছর বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস আয়োজন করা যায়নি। তবে এবার আগামী ১ থেকে ১০ এপ্রিল সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। মোট ৩১টি ডিসিপ্লিনে হবে এই প্রতিযোগিতা। খেলার ভেন্যুও চূড়ান্ত হয়েছে বৃহস্পতিবারের অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক সমন্বয় সভাতে।
আসন্ন গেমস হবে মোট ৩১টি ডিসিপ্লিনে। আরচারি,অ্যাথলেটিকস,ব্যাডমিন্টন,বাস্কেটবল,শরীর গঠন, বক্সিং, দাবা, ক্রিকেট, সাইক্লিং, ফেন্সিং, ফুটবল, গলফ, জিমন্যাস্টিকস, হ্যান্ডবল, হকি, জুডো, কাবাডি,কারাতে,খো খো, রোইং, রাগবি, রোলার স্কেটিং, সাঁতার, শুটিং, টেবিল টেনিস, তায়কোয়ানদো, ভলিবল, ভারোত্তোলন, রেসলিং ও উশুতে হবে লড়াই।
সভাতে সিদ্ধান্ত হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস শুধু ঢাকায় নয় দেশের বিভিন্ন জেলার ভেন্যুতেও আয়োজিত হবে। এরমধ্যে আরচারি পটুয়াখালীর কুয়াকাটায়, ক্রিকেট বরিশাল ও সিলেটে, কারাতে বান্দরবানে, রাগবি রংপুরে, টেনিস রাজশাহীতে, ভলিবল নড়াইলে, ভারোত্তোলন ময়মনসিংহে ও উশু সাভার বিকেএসপিতে হবে।









