বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে ভলিবল লিগ

মানিকগঞ্জ প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৮

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে শুরু হয়েছে সামছুন নাহার কমল স্মৃতি ভলিবল লিগ। শুক্রবার বিকালে মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জেলা ক্রীড়া আয়োজিত এই ভলিবল লিগের উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।

উদ্বোধনী খেলায় মানিকগঞ্জ সিটি ক্লাব ২-০ সেটে হারায় মুলজান ক্লাবকে। এই লিগের মুল পর্বে ৯টি দল এবং বাছাইপর্বে ১৬টি দল অংশগ্রহণ করছে।

জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মরহুম সামছুন নাহার কমলের স্বামী, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ জজকোর্টের পিপি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ভলিবল উপ-কমিটির আহবায়ক প্রভাষক বাসুদেব সাহা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী