রোমানের শঙ্কা জেগেছিল, ক্যারিয়ার না শেষ হয়ে যায়!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২১, ২০:৪৮আপডেট : ০৩ মার্চ ২০২১, ২০:৪৮

বেশ কিছুদিন ধরেই রোমান সানার পারফরম্যান্স ভালো যাচ্ছে না। করোনাভাইরাস বিরতি শেষে একের পর এক প্রতিযোগিতায় নামের প্রতি সুবিচার করতে পারছেন না বাংলাদেশের আর্চারির ‘পোস্টার বয়’। সবশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ষষ্ঠ হওয়ার পর রিকার্ভ এককে জিতেছেন ব্রোঞ্জ। প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পাওয়ার পেছনে চোটকে সামনে এনেছেন দেশসেরা আর্চার। চোটে নাকি তার ক্যারিয়ারই হুমকির মধ্যে পড়তে যাচ্ছিল!

গত তিন-চার মাস ধরে ডান কাঁধের চোটের কারণে ঠিকমতো অনুশীলন করতে পারেননি। তাই ভয়ে ছিলেন, ক্যারিয়ার না শেষ হয়ে যায়! রোমান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কয়েক মাস ধরেই আমরা ডান কাঁধে ব্যথা। যে কারণে ঠিকমতো অনুশীলন কিংবা খেলতে পারছি না। এমন ব্যথা সাধারণত প্রায় সব আর্চারের হয়ে থাকে। কাঁধের এই ব্যথায় অনেক আর্চারের ক্যারিয়ার শেষ করে দিতে পারে। আমারও তেমনটি হতে পারতো। বড় টেনশনে ছিলাম এটা নিয়ে। একপর্যায়ে আত্মবিশ্বাসও কমে যাচ্ছিল।’

আশার কথা এখন চোট থেকে একটু একটু করে সেরে উঠছেন রোমান। নিজের সেরা সময়ে আবারও ফেরার প্রত্যয় তার কণ্ঠে। চোটের পর ফিজিওর সাহায্য নিচ্ছেন। ব্যায়ামও করছেন। রোমান তাই এখন বেশ আশাবাদী, ‘আমার যেই অবস্থা মনে হয়েছিল, তাতে করে খেলতে পারবো। ভালো কিছু অনেকদিন ধরে খেললে এমন চোট হয়। তবে আমার সমস্যা একটু একটু করে কেটে যাচ্ছে। মাঝে তো তীরও মারতে পারিনি। এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। ভয়ের জায়গাটা আর নেই।’

কক্সবাজারে এই প্রথম খেললেন রোমানসহ অন্যরা। রোমানের সেখানে দারুণ অভিজ্ঞতা হয়েছে, ‘প্রতিকূল পরিবেশে (বাতাস) কীভাবে খেলতে হয়, সেটা শিখেছি। দারুণ সময় কাটছে আমাদের। কাঁধের ব্যথা সামনের দিকে পুরোপুরি সেরে গেলে আশা করছি আবারও আগের ফর্মে ফিরে আসতে পারবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে