বাংলাদেশ গেমসে সোনা জেতা অ্যাথলেট ইরানে অষ্টম!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ২০:৫১আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২০:৫১

বাংলাদেশের দ্রুততম মানব তিনি। টানা কয়েকটি জাতীয় প্রতিযোগিতায় সেই মোহাম্মদ ইসমাইলকে কেউ টপকাতেই পারেনি। এবারও বাংলাদেশ গেমসে সোনা জিতে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন নৌবাহিনীর এই অ্যাথলেট। কিন্তু দেশের বাইরে গিয়ে কোনও পদক জিততে পারলেন না ইসমাইল। ইরানের মাসাদ শহরে আন্তর্জাতিক ইমাম রেজা কাপ প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়ে অষ্টম হয়েছেন তিনি।

অষ্টম হতে ইসমাইল সময় নিয়েছেন ১০.৯১ সেকেন্ড। যদিও ঢাকায় সবশেষ বাংলাদেশ গেমসে হ্যান্ড টাইমিংয়ে তার সেরা হতে সময় লেগেছিল ১০.৫০ সেকেন্ড।

এছাড়া ইরানের প্রতিযোগিতায় হাইজাম্পে মাহফুজুর রহমান ২.০৫ মিটার উচ্চতায় লাফিয়ে ষষ্ঠ হয়েছেন। তবে লংজাম্পার আল আমিনের ফল জানা যায়নি।

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বাংলা ট্র্রিবিউনকে বলেছেন, ‘প্রতিযোগিতা এখনও চলছে। আমাদের ইসমাইল ও মাহফুজের ইভেন্ট আগেই শেষ হয়েছে। একজন অষ্টম ও অন্যজন ষষ্ঠ হয়েছে।’

প্রতিযোগিতা শেষে কাল মঙ্গলবার দেশে ফেরার কথা আছে বাংলাদেশের অ্যাথলেটদের।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের