প্রাইম ব্যাংক দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৬, ২০:১৫আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ২০:১৬

প্রাইম ব্যাংক ১৮তম আন্তর্জাতিক রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। আজ বৃহস্পতিবার শেষ রাউন্ডের খেলায় জিয়া ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে হারিয়ে ৯ খেলায় পূর্ণ ৯ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। প্রাইম ব্যাংক দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন জিয়া
শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের মাস্টার সোহেল চৌধুরী ৭.৫ পয়েন্ট নিয়ে রানার-আপ হন। সাত পয়েন্ট করে নিয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল তৃতীয় ও শেখ রাসেল চেস ক্লাবের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন চতুর্থ স্থান লাভ করেন।

সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে পঞ্চম হতে দ্বাদশ স্থান লাভ করেন যথাক্রমে সোনালী ব্যাংক স্পোর্টস ও বিনোদন ক্লাবের মতিউর রহমান মামুন, শেখ রাসেল চেস ক্লাবের শওকত হোসেন পল্লব, সাইফ পাওয়ারটেক চেস ক্লাবের মোহাম্মদ সিরাজুল কবীর, হাসান মেমোরিয়াল চেস ক্লাবের মোহাম্মদ এনায়েত হোসেন, শওকত বিন ওসমান শাওন, হাসান মেমোরিয়ালের গোলাম মোস্তফা ভূঁইয়া, নেবুলা চেস ক্লাবের ফয়সাল হোসেন ও সাইফ পাওয়ারটেকের আনিচুজ্জামান জুয়েল। ছয় পয়েন্ট করে নিয়ে তের হতে একুশতম স্থান অর্জন করেন উতেন, ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, মাসুম হোসেন, মুজিবুর রহমান, কাজী মাহবুব আফজাল, ভারতের সক্ষম রাউটেলা, শামসুল কবীর চৌধুরী, আব্দুর রউফ ও মো. শরীয়তউল্লাহ।

সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাবিবুর রহমান, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা ও সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিওনাইন চেস ক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন জিম্মু। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক শামীম খান।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম