করোনায় চারবার পেছালো বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২১, ১৯:৩৩আপডেট : ০৫ মে ২০২১, ১৯:৩৩

করোনাভাইরাসের প্রকোপে মাঠে গড়াতেই পারছে না বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি। করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও পিছিয়ে গেছে অনূর্ধ্ব-২১ বয়সী খেলোয়াড়দের এই টুর্নামেন্ট।

শুরুতে টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল গত বছরের জানুয়ারি। করোনার কারণে সেটি পিছিয়ে দেওয়া হয় কয়েকবার। সর্বশেষ সূচি অনুযায়ী, আগামী ১ থেকে ১০ জুলাই টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আবারও প্রতিযোগিতাটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হকি ফেডারেশন। এ নিয়ে টুর্নামেন্টটি পেছালো চতুর্থবার!

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কোভিড পরিস্থিতির কারণে আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতির উন্নতি হলে এশিয়ান হকি ফেডারেশনের সঙ্গে আলোচনা করে সামনের যে কোনও সময় সেটি হতে পারে।’

বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি পিছিয়ে গেলেও আগের গ্রুপিং অনুযায়ী টুর্নামেন্ট হবে। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তান ছাড়াও বাংলাদেশের সঙ্গে রয়েছে দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে। ‘বি’ গ্রুপে খেলবে জাপান, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তান ও সিঙ্গাপুর। এখন নতুন করে খেলার সূচি করতে হবে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে মুখোমুখি হবে। সেমিফাইনাল জয়ী দুই দল খেলবে ফাইনালে। এ ছাড়া থাকবে স্থাননির্ধারণী ম্যাচও।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের