করোনা: অলিম্পিক টর্চ রিলে থেকে নাম প্রত্যাহার ১১৮ বছর বয়সীর

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২১, ২২:৫৯আপডেট : ০৭ মে ২০২১, ২২:৫৯

২০১৯ সালে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছিল জাপানের ১১৮ বছর বয়সী কানে তানাকার। স্বীকৃতি মিলেছিল বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষ হিসেবে। আসছে টোকিও অলিম্পিকের টর্চ রিলেতে অংশ নেওয়ার জন্য তাকে বেছে নেওয়া হলেও করোনা পরিস্থিতিতে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। 

অবশ্য ১১৮ বছর বয়সী তানাকার উদ্বিগ্ন হওয়ার কারণও আছে। তিনি থাকেন নার্সিং হোমে। টর্চ রিলেতে সহায়তা করতে যাওয়া ৬জন এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। টোকিওর আয়োজকরা বলেছেন, এই ইভেন্টে যারা সম্পৃক্ত তাদের মধ্যে এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৮জন! একই কারণে কিছু সেলেব্রিটিও এই ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। ফলে তানাকার ধারণা বাইরে বের হলে তার মাধ্যমে হয়তো নার্সিং হোমের বাকিরাও করোনায় সংক্রমিত হবেন।     

বর্তমান পরিস্থিতির কারণে তানাকার পরিবারও বেশ উদ্বিগ্ন। নার্সিং হোমের একজন কর্মকর্তা জানিয়েছেন, তানাকার পরিবার আয়োজকদের এরই মধ্যে ইমেইল করেছেন। সেখানে তিনি বলেছেন, টর্চ রিলে থেকে নাম প্রত্যাহার করতে চান।

করোনায় এক বছর পেছানো অলিম্পিকের টর্চ রিলেতে তানাকার অংশ নেওয়ার কথা ছিল ১১ মে থেকে। কিন্তু অনেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় এখন ইভেন্টটি হওয়া নিয়েই সংশয় দেখা দিয়েছে।  

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের