টোকিও অলিম্পিকে দৌড়াবেন বাংলাদেশের জহির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২১, ১৭:৫৮আপডেট : ১৯ মে ২০২১, ১৭:৫৮

আগামী ২৩ জুলাই থেকে ৮ আগস্ট হতে যাচ্ছে টোকিও অলিম্পিক। বাংলাদেশ থেকে আর্চারি ডিসিপ্লিনে রোমান সানা সরাসরি খেলবেন। এছাড়া সাঁতার থেকে জুনায়না আহমেদ ও আরিফুল ইসলাম ওয়াইল্ড কার্ড নিয়ে অংশ নেবেন। অ্যাথলেটিকস থেকে ওয়াইল্ড কার্ড নিয়ে অবশ্য ১০০ মিটার স্প্রিন্টের কেউ সুযোগ পাননি। তবে দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল ও মানবী শিরিন আক্তারকে ছাড়িয়ে সুযোগ হয়েছে জহির রায়হানের। এই অ্যাথলেট অবশ্য অংশ নেবেন শুধুমাত্র ৪০০ মিটার ইভেন্টে।

অ্যাথলেটিকস ফেডারেশনের সিলেকশন কমিটি এই তিন অ্যাথলেটের মধ্যে জহির রায়হানকে সেরা হিসেবে বিবেচিত করেছে। জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটার ইভেন্টে ৪৬.৮৬ সেকেন্ড সময় নিয়ে করা রেকর্ডটি নৌবাহিনীর এই অ্যাথলেটেরই।

জহিরকে বাছাই প্রসঙ্গে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের সিলেকশন কমিটি সবকিছু দেখেশুনে জহির রায়হানকে মনোনীত করেছে। টোকিও অলিম্পিকে জহিরই আমাদের প্রতিনিধিত্ব করবে।’

২০১৭ সালে বিশ্ব যুব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়ে জহির সেমিফাইনাল খেলেছিলেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে তার।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী