অলিম্পিকে কেন নেই? রাগ উগরে দিলেন বাংলাদেশের দ্রুততম মানব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২১, ২০:৪১আপডেট : ১৯ মে ২০২১, ২০:৪১

টোকিও অলিম্পিকের জন্য অ্যাথলেটিকস ডিসিপ্লিনে বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে তিনজনকে বাছাই করা হয়েছিল। দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল ও মানবী শিরিন আক্তারের সঙ্গে ৪০০ মিটার দৌড়ে জহির রায়হান ছিলেন তালিকায়। শেষ পর্যন্ত ফেডারেশন জহিরকেই চূড়ান্তভাবে মনোনীত করেছে। কিন্তু এই বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ইসমাইল। তার দাবি, ‘আমার সঙ্গে অবিচার করা হয়েছে।’

গত মাসে হওয়া বাংলাদেশ গেমসে আবারও দ্রুততম মানব হয়েছেন নৌবাহিনীর ইসমাইল। এরপর ইরানের একটি আনর্তজাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। বুধবার অ্যাথলেটিকস ফেডারেশনের সিদ্ধান্ত দেখে ইসমাইল যেন ক্ষোভে ফেটে পড়লেন, ‘আসলে ফেডারেশনের সিলেকশন কমিটি এটা চূড়ান্ত করেনি। করেছে মন্টু স্যার (আব্দুর রকিব মন্টু) নিজেই! আমি জানতে পেরেছি, কোনও বাছাই প্রক্রিয়াই তো হয়নি। ঠিকভাবে করলে হয়তো আমার নামই আসতে পারতো। আসলে আমার প্রতি অবিচার করা হয়েছে।’

চূড়ান্ত হওয়া জহির সম্পর্কে তার ব্যাখ্যা, ‘ও তো সবশেষ বাংলাদেশ গেমসে অংশ নেয়নি। তাহলে ও কীভাবে অলিম্পিকের জন্য মনোনোয়ন পেয়েছে? ওর সবশেষ পারফরম্যান্স তো দেখা হয়নি।’

যদিও সিলেকশন কমিটির আহ্বায়ক ও ফেডারেশনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার কাছে ফেডারেশন জানতে চেয়েছিল। আমি লিখিতভাবে বলেছি, সবশেষ পারফরম্যান্স দেখে অ্যাথলেট চূড়ান্ত করতে হবে। সেক্ষেত্রে তো জহির সবশেষ প্রতিযোগিতায় অংশ নেয়নি। তাহলে শিরিন কিংবা ইসমাইলের মধ্যে একজন হতে পারতো। এখন ফেডারেশন এটা ভালো বলতে পারবে।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু অবশ্য আগেই সিলেকশন কমিটির ওপর দায় চাপিয়েছেন, ‘আমাদের সিলেকশন কমিটি সবকিছু দেখেশুনে জহির রায়হানকে মনোনীত করেছে। টোকিও অলিম্পিকে জহিরই আমাদের প্রতিনিধিত্ব করবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে