বাংলাদেশের সামনে বিশ্বসেরা হওয়ার হাতছানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২১, ১৪:০৩আপডেট : ২২ মে ২০২১, ১৪:০৩

আগে কখনোই এমন ইভেন্টের ফাইনাল খেলেনি বাংলাদেশ। সুইজারল্যান্ডের বিশ্বকাপ আর্চারি স্টেজ-২ তে রিকার্ভ মিক্সড ইভেন্টে এবার সেই সুযোগ এসেছে। রোমান সানা ও দিয়া সিদ্দিকী এখন নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন। প্রথমবারের মতো সোনা জেতার হাতছানি তাদের সামনে। আগামীকাল (রবিবার) লুজানের এক্সিলেন্স আর্চারি সেন্টারে বাংলাদেশ ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। আশায় বুক বেঁধে রোমান-দিয়া তাকিয়ে সোনার পদকের দিকে।

ফাইনালের পথে বাংলাদেশ শক্তিশালী জার্মানি, স্পেন, ইরান ও কানাডাকে হারিয়েছে, যা ছিল অনেকটা চমকের মতো। বিশেষ করে, অনেকদিন পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেমে রোমান-দিয়া নিজেদের যেন উজাড় করে দিচ্ছেন।

এমন পারফরম্যান্সের পর বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক নিজেই কিছুটা বিস্মিত, ‘ওরা অনেক ভালো পারফরম্যান্স করেছে। এককথায় অসাধারণ। রোমান তো পরীক্ষিত। দিয়া নতুন হিসেবে নিজের পারফরম্যান্স দেখিয়েছে। ফাইনালে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভালো কিছু হবে। এজন্য অবশ্য দিনটি আমাদের হতে হবে। আবহাওয়া অনুকূলে থাকতে হবে।’

দেশের আর্চারির পোস্টার বয় রোমান ফাইনাল জিততে মুখিয়ে, ‘প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে  বাংলাদেশ। এটা অনেক আনন্দের। ফাইনালে উঠেছি। চ্যাম্পিয়ন হওয়াটাই লক্ষ্য।’

রোমান দেশে পরিচিত নাম হলেও দিয়া সিদ্দিকী সেই তুলনায় নতুন সেনশেসন। ফাইনালে উঠে উচ্ছ্বসিত ১৭ বছর বয়সী এই আর্চার, ‘আমার বিশ্বাস হচ্ছিল না যে ফাইনালে উঠেছি। আমি আসলে ভীষণ রোমাঞ্চিত।’

সাফল্যের মাপকাঠিতে অন্য দেশগুলো সমীহর চোখে দেখছে বাংলাদেশকে। আগামীকাল ফাইনাল জিততে পারলে সমীহ শত গুণ বেড়ে যাবে। আর সেটাই করে দেখাতে চাইছেন রোমান-দিয়ারা।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী