এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ২১:০৯আপডেট : ১১ জুন ২০২১, ২১:১৭

দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং স্টেজ-১-এ সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। শেষ দিনে কম্পাউন্ড মিশ্র দলগত ও পুরুষ দলগত ইভেন্টে রুপার পদক পেয়েছে বাংলাদেশ। এছাড়া রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টেও এসেছে ব্রোঞ্জ পদক।

৫ দিন ব্যাপী প্রতিযোগিতার শেষ দিনে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশ হেরে যায় স্বাগতিক দক্ষিণ কোরিয়ার কাছে ১৪৬-১৫৫ স্কোরের ব্যবধানে। দেশের হয়ে খেলেছেন শেখ সজিব ও পুষ্পিতা জামান। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ফাইনালেও বাংলাদেশ হারে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার কাছে। হারের ব্যবধান ২৩৫-২০৫। বাংলাদেশ দলের হয়ে খেলেছেন শেখ সজিব, হিমু বাছাড় ও আসিফ মাহমুদ।

এদিকে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশের প্রদীপ্ত চাকমা ও রজনী আক্তার পেয়েছেন ব্রোঞ্জ পদক। আগামী ১৩ জুন রাতে দেশে ফিরবে বাংলাদেশ দলের সদস্যরা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের