অলিম্পিকে যাওয়া হচ্ছে না, মাবিয়ার চোখে জল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২১, ১৬:৫৫আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৬:৫৫

টোকিও অলিম্পিকে ওয়াইল্ড কার্ড নিয়ে অংশ নেওয়ার সম্ভাবনা ছিল এসএ গেমসে টানা সোনার পদক জয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তারের। বাংলাদেশ অলিম্পিক আসোসিয়েশন (বিওএ) থেকে টিকিটও কনফার্ম করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিল থেকে ওয়াইল্ড কার্ড মিলেনি মাবিয়ার। মঙ্গলবার ফেডারেশন থেকে এমন নেতিবাচক খবর শুনে চোখের জল ধরে রাখতে পারেননি। আগের দুটি এসএ গেমসে পদক জিতে আনন্দে কেঁদে ফেলেছিলেন, আর এবার অলিম্পিকে যেতে না পেরে কষ্টে চোখ বেয়ে অশ্রু ঝরেছে এই ভারোত্তোলকের।

বাংলাদেশ থেকে রোমান সানা সরাসরি টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। অন্যদিকে দিয়া সিদ্দিকী, আবদুল্লাহ হেল বাকী, জহির রায়হান, আরিফুল ইসলাম ও জুনায়না আহমেদ যাবেন ওয়াইল্ড কার্ড নিয়ে। মাবিয়ারও এই কাতারে নাম লেখানোর কথা ছিল। দুর্ভাগ্যবশত হয়নি।

বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন, ‘আমরা মাবিয়ার ওয়াইল্ড কার্ডের জন্য কাল (সোমবার) রাত পর্যন্ত অপেক্ষায় ছিলাম। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আইওসি যেহেতু আমাদের কোনও নিশ্চয়তা দেয়নি, তাই আমরাও আর মাবিয়াকে নিয়ে কোনও সম্ভাবনা দেখছি না।’

আর মাবিয়া দুঃখ ভারাক্রান্ত মনে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অলিম্পিকে অংশ নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করে আসছিলাম। ঝড়-বৃষ্টিতেও অনুশীলন বন্ধ করিনি। আগেরবার ফেডারেশনের দ্বন্দ্বে যেতে পারিনি। এবার তো ওয়াইল্ড কার্ডই পেলাম না। খবরটা শুনে নিজেকে আর ধরে রাখতে পারেনি, কান্না করেছি।’

অলিম্পিক স্বপ্ন এভাবে ভেঙে যাবে কল্পনাও করেননি মাবিয়া। তবে বাস্তবকে মেনে নিয়ে নতুনভাবে শুরু করার প্রত্যয় এই ভারোত্তোলকের মনে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের