রোমানকে ঘিরে নতুন স্বপ্নে অলিম্পিক যাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২১, ১৯:৩৬আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৯:৩৬

‘নতুন স্বপ্নে অলিম্পিক যাত্রা’- এই স্লোগানকে সামনে রেখে এবার টোকিও অলিম্পিকে যাচ্ছে বাংলাদেশ। আর এই স্বপ্ন দেখাচ্ছেন আর্চার রোমান সানা। এবারই প্রথমবারের মতো সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন খুলনার এই আর্চার। রোমানকে নিয়ে ১৮ সদস্যের দল জাপানের রাজধানী টোকিও যাচ্ছে। আগামী শুক্রবার অ্যাথলেটদের প্রথম অংশ ঢাকা ছাড়বেন।

১৯৮৪ সাল থেকে অলিম্পিকে অংশ নিয়ে আসছে বাংলাদেশ। প্রতিটি গেমসেই ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেছে। এর মধ্যে ২০১৬ সাল ব্যতিক্রম। গলফার সিদ্দিকুর রহমান সরাসরি খেলেছেন। এবার রোমান মূল আকর্ষণ।

টোকিও যাওয়ার আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশিন (বিওএ) বুধবার বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আয়োজন করেছিল। রোমানকে নিয়েই মূলত তারা আশায় বুক বাঁধছে।

বিওএর সহ-সভাপতি বশির আহমেদ মামুনের আশাবাদী কণ্ঠ, ‘রোমান সানা সরাসরি কোয়ালিফাই করায় আমরা তাকে নিয়ে গর্বিত। রোমান এক্সসেপশনাল গিফটেড খেলোয়াড়। আমরা আশাবাদী ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবার ভালো একটা সম্ভাবনা আছে। আশা করি, এমন কিছু একটা করবে, যাতে আমরা গর্ববোধ করতে পারি।’

রোমান ছাড়াও আরেক আর্চার দিয়া সিদ্দিকী যাচ্ছেন টোকিওতে। শুটিংয়ে আব্দুল্লাহ হেল বাকী, অ্যাথলেটিকসে জহির রায়হান, সাঁতারে আরিফুল ইসলাম ও জুনায়না আহমেদ তাদের সঙ্গী। এবার গেমসে পতাকা থাকবে সাঁতারু আরিফুল ইসলামের হাতে।

সব মিলিয়ে নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বিওএর সহ-সভাপতি বলেছেন, ‘আমাদের সবারই লক্ষ্য ভালো করা। আমরা এর আগে শুটিংয়ে ভালো করেছি। বাকী আন্তর্জাতিক মানের শুটার। তার যে স্কোর, সে ভালো করতে পারে। দিয়াসহ অন্যরা নিজেদের সেরাটা দিতে পারলে আশা করছি ইতিবাচক ফল হবে।’

সংবাদ সম্মেলনের মাঝে ভার্চুয়ালি যুক্ত হন রোমান। নিজের লক্ষ্য ও প্রস্তুতির কথা জানাতে গিয়ে আর্চারির ‘পোস্টার বয়’ বলেছেন, ‘প্রতিদিন কঠোর অনুশীলন হচ্ছে। ফাইনাল ম্যাচগুলো হয় যেভাবে, সেভাবে আলাদা অনুশীলনের একটা ব্যবস্থা হয়েছে। এছাড়া বিশ্বকাপ স্টেজ ২ ও ৩ এ অংশ নিয়ে আমাদের ফলাফল ভালো ছিল। অভিজ্ঞতাও ভালো হয়েছে। আশা করছি টোকিওতে গিয়ে ভালো কিছু হবে।’

কমনওয়েলথ গেমসে টানা দুটি রুপাজয়ী শুটার আব্দুল্লাহ হেল বাকী এর আগে ২০১৬ সালে অলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন। কিন্তু ভালো করতে পারেননি। এবার টোকিওতে ইতিবাচক কিছু করতে চাইছেন তিনি, ‘প্রস্তুতি ভালো হচ্ছে। কিন্তু ভালো স্কোর নির্ভর করে ওই দিনের পারফরম্যান্সের ওপর। এখন মাঝে মাঝে ৬২৭-৬২৮ স্কোর হয়, আবারও কমও হয়। আমি চেষ্টা করবো টোকিওতে ভালো কিছু করতে।’

অলিম্পিকে বাংলাদেশের ৬ ক্রীড়াবিদ

আর্চারি: রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

সাঁতার: আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ।

শুটিং: আব্দুল্লাহ হেল বাকী।

অ্যাথলেটিকস: জহির রায়হান।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের