লড়াই করে বিশ্বকাপ থেকে বিদায় নিয়াজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২১, ০১:৫৩আপডেট : ১৫ জুলাই ২০২১, ০১:৫৬

২০০৭ সালে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলেছিলেন। দীর্ঘদিন পর দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ সেই সম্ভাবনা জাগিয়েও দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেননি। রাশিয়ার সোচি শহরে চলমান ফিদে বিশ্বকাপ দাবা থেকে অনেকটা লড়াই করে বিদায় নিতে হয়েছে নিয়াজকে।
 
প্রথম রাউন্ডে প্যারাগুয়ের গ্র্যান্ডমাস্টার ডেলগাডো র‌্যামিরেজ নিউরিসের সঙ্গে দুই খেলায় ফল ১-১ এ ড্র ছিল। টাইব্রেকিংয়ে একপর্যায়ে হারতে হয়েছে নিয়াজকে।

বুধবার (১৪ জুলাই) দিবাগত রাতের খেলায় টাইব্রেকিংয়ে র‌্যাপিড দাবার চার গেমে ফলের নিষ্পত্তি হয়নি। সমতা থাকায় ৫ সেকেন্ড করে প্রতি চালের সাথে ৩ সেকেন্ড যোগ হওয়া দু’টি ব্লিটজ গেমে লড়েন দুজনে। সেখানে দুটিতেই হেরে শেষ পর্যন্ত বিদায় নেন নিয়াজ। 
 
এই আসরে এর আগে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের অন্য দুই দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার শারমিন সুলতানা শিরিন।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের