২০২৮ অলিম্পিকে সোনা জিততে চান রোমান সানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২১, ১৭:১০আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৭:১০

প্রথমবারের মতো টোকিও অলিম্পিকে গিয়ে ব্যর্থ হয়েছেন রোমান সানা। এমন পারফরম্যান্সে কিছুটা হতাশ হলেও ২০২৮ অলিম্পিকে চোখ রাখছেন দেশসেরা আর্চার!

প্রথম রাউন্ডে ব্রিটেনের টম হলকে হারালেও রোমানকে ধাক্কা খেতে হয় পরের রাউন্ডে। কানাডার ক্রিসপিন ডুয়েনাসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেও দ্বিতীয় রাউন্ডে হারতে হয়েছে। তাতে একটি পয়েন্টের জন্য শেষ হয়ে গেছে রোমানের অলিম্পিক স্বপ্ন! এর আগে অলিম্পিকে মিশ্র দ্বৈতে দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি বেঁধে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন। দুই ব্যর্থতার পর রোমান তাই বলেছেন, ‘আমি সত্যিকার অর্থে কিছুটা হতাশ। কেননা জেতার জন্য শেষ তীরটায় ১০ স্কোর করতে পারলেই হতো। এই ম্যাচ জেতার জন্য আমার ভালো সুযোগ ছিল।’

প্রথমবার ব্যর্থ হলেও এখানেই থেমে যেতে চান না রোমান। দৃষ্টি এবার তার ২০২৮ অলিম্পিকে। আগামীতে সোনার পদক জেতার লক্ষ্য তারকা এই আর্চারের, ‘আমার লক্ষ্য হলো ২০২৮ অলিম্পিকে সোনা জয়। এছাড়া ২০২৪ অলিম্পিকেও খেলতে চাই। ভালো করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।’

রোমানদের কোচ মার্টিন ফ্রেডরিক এমন ফল চাননি। তবে হতাশও নন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন,‘রোমান লড়াই করেছে। শেষ দিকে এসে এক পয়েন্টের জন্য ম্যাচটি হাতছাড়া হয়ে যায়। আমি এই ফলে খুশি নই। আবার হতাশও নই। রোমান যেভাবে খেলেছে, তাতে করে আমি সন্তুষ্ট। শেষটা ভালো হলে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকতো।’

শিষ্যের মতো সামনের দিকে দৃষ্টি এই জার্মান কোচেরও, ‘সামনে আমাদের একাধিক প্রতিযোগিতা আছে। সেই লক্ষ্যে এখন থেকেই চেষ্টা করতে হবে। পিছনে ফিরে তাকালে হবে না।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের