অলিম্পিকে সেরা টাইমিং পেলেন বাংলাদেশের আরিফুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২১, ১৬:৫১আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৬:৫৫

ফ্রান্সে আইওসির বৃত্তি নিয়ে উচ্চতর প্রশিক্ষণে আছেন বাংলাদেশের সাঁতারু আরিফুল ইসলাম। সেখান থেকে টোকিও অলিম্পিকে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে গেছেন। আজ (শুক্রবার) ছেলেদের ৫০ মিটার ফ্রি-স্ট্রাইলে আরিফুল অবশ্য খারাপ করেননি। চূড়ান্ত রাউন্ডে খেলতে পারবেন না ঠিক, তবে অলিম্পিকেই পেয়েছেন নিজের ক্যারিয়ারসেরা টাইমিং।

টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ছেলেদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে হিটে আট প্রতিযাগীর মধ্যে তৃতীয় হয়েছেন আরিফুল। সময় নিয়েছেন ২৪.৮১ সেকেন্ড। এটা তার ক্যারিয়ারসেরা টাইমিং। আগের সর্বোচ্চ টাইমিং পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে। সেবার আরিফুল সময় নিয়েছিলেন ২৪.৯২ সেকেন্ড।

টোকিও অলিম্পিকে হিটে গ্রেনাডা ও ভারতের সাঁতারু ছিলেন আরিফুলের ওপরে। হিট থেকে ১৬ জন সাঁতারু সেমিফাইনালে খেলবেন। সেক্ষেত্রে আরিফুলের চূড়ান্ত রাউন্ডে জায়গা করে নেওয়ার কোনও সুযোগই নেই। সব মিলিয়ে ৭৩ সাঁতারুর মধ্যে আরিফুল হয়েছেন ৫১তম।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে